সাংবাদিকের ওপর হামলা
সিলেট ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধের ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার (২৮ অক্টোবর) রাতে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হন। তাঁরা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, এমপির চাচাসহ গ্রেপ্তার ২
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণ কাজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় স্থানীয় সংসদ সদস্যের চাচা ও কথিত পিএসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় সংবাদকর্মীরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি
কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী মাহবুব উল আহসান উল্লাসের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা: জামায়াত এমপির ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তার উন্নয়নকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক স্থানীয় সাংবাদিক বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াত সমর্থিত এমপির ছেলে ও ভাইসহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আহত ওই গণমাধ্যমকর্মী কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কুমারখালীতে সড়কে অনিয়মের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির সাংবাদিক এম এ উল্লাস। অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের স্বজনদের বিরুদ্ধে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
রাজশাহীতে সাংবাদিক ও স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাহেববাজার জিরোপয়েন্টে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আহতদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাংবাদিক সমাজ।